মেহেরপুর নিউজ, ১৬ ডিসেম্বর:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ বাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইনস প্রঙ্গনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) লিয়াকত আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিআই গোলাম মোস্তফা, অবরস প্রাপ্ত পুলিশ পরিদর্শক শেখ খাজা আহামেদ। এসময় পুলিশ বাহীনির ৩৮ জন পুলিশ মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের সংবর্ধনা প্রদান করা হয়।