মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার চাদবিল গ্রামেপুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত সিগারেট রাখার দায়ে বিক্রয় প্রতিনিধির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পূর্বানী সিগারেট বিক্রয় প্রতিনিধি গাংনী উপজেলার গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিউল নিকট থেকে জরিমানা আদায় করা হয়। এর আগে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে কোলার মোড়ে আনারুলের দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৬ শ শলাকা পুরাতন পূর্বানী সিগারেট জব্দ করা হয়।
পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ১০ এবং বিধিঃ ২০১৫ এর ৯ এর ১ (ঙ) মতে বিক্রয় প্রতি নিধি শফিউল এর নিকট হতে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।