মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ও বুড়িপোতা সড়কে ওই অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর বুড়িপোতা সড়ক থেকে চুয়াডা্ঙ্গা জেলার আলমডাঙ্গার কুতুবউদ্দিনের ছেলে রাইহান (৩০) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) কে ১৫ বোতল ফেন্সিডিল ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করে।এরপরপরই সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে আফিল উদ্দিনের ছেলে তাজের উদ্দিন(৪৮) কে ১’শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।