মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী:
মেহেরপুরের পৃথক দুটি গ্রামে আগুনে পুড়ে ২ শিশুর শরীর ঝলসে গেছে। আহতরা হলো মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মিন্টুর মেয়ে শ্রাবনী (৮) ও গোভীপুর গ্রামের রিপনের মেয়ে রোমানা(৫)। তারা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মিন্টুর মেয়ে শ্রাবনী জ্বলন্ত চুলার উপর দিয়ে লাফ মারতে গিয়ে চুলার উপর পড়ে আগুনে ঝলসে যায়। এদিকে একই দিনে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের রিপনের মেয়ে রোমানা রান্না ঘরে চুলার উপর পড়ে গরম পানিতে তার শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।