মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল:
মেহেরপুরে পৃথক দু’টি স্থানে বজ্রপাতে আব্দুল কালাম (৪৫) ও লাল্টু (১৬) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আমঝুপি গ্রামের ভাটকিমারি মাঠে তার নিজ জমিতে পাট বীজ ছিটানোর সময় বজ্রপাতের শিকার হয়। সে সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত চটু শেখের ছেলে। অপর এক ঘটানায় গাংনী উপজেলার রামনগর গ্রামে তার নিজ জমিতে স্যালোমেশিন পাহার দেবার সময় লাল্টু বজ্রপাতের শিকার হয়ে ঘটনা স্থলে মারা যায়। সে রামনগর গ্রামের আবু বক্করের ছেলে।
অপর দিকে গাংনী উপজেলার কালীগাংনী ভিটাপাড়া মাঠে আবু বক্করের ছেলে আব্দুল মান্নান(৪২) ও তার ভাই আইনাল আলী (৩৫) মাঠে বজ্রপাতের শিকার হয়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।