মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জায়কার সহযোগিতায় এসএসসি, সমমান পাশ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পেশাগত মোটর-কার ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা প্রমুখ।