মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি:
মেহেরপুর জেলা প্রশাসকের চত্বরে প্রকাশ্যে ধুমপান করায় ভ্রাম্যমান আদালত দুই ধুমপায়ীর নিকট থেকে ১০০ টাকা জরিমানা আদায় করেছে।
জরিমানা প্রাপ্তরা হলো,মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের সোনা শেখের ছেলে মনিরুল ও গাংনী উপজেলার নওদা পাড়া গ্রামের আরশেদ আলীর ছেলে ইলিয়াস হোসেন।
জানা গেছে, আজ সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসেনের সহকারী কমিশনার আমীনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রকাশ্যে ধুমপান করায় ওই দুই ব্যাক্তির নিকট থেকে ৫০ টাকা করে ১০০ টাকা জরিমানা আদায় করেন।