মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণ করা হয়।
মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা তুলশি কুমার পাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন।