মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগ্যে ২০২০-২০২১ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন নেছা লতা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।