মেহেরপুর নিউজ, ০৬ জুলাই:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে সমাজ সেবা অধিদপ্তরের সহযোগীতায় মেহেরপুর পৌর এলাকার প্রতিবন্ধি শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও সরকারী শিশু পরিবারের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমুন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
পৌর এলাকার ৭১ জন শিক্ষাথীর মাঝে ৮ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সমাজ সেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো: আবু তালেব।
অনুষ্ঠানে অন্যদের মাঝে পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহি অফিসার মো: মাসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।