মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।