মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মেহেরপুর ষ্টেডিয়াম ও মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় মেহেরপুর সদর উপজেলার বন্দর আগমনী ক্লাব ও মেহেরপুর বড় বাজার ক্রিকেট একাডেমী নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় বন্দর আগমনী ক্রীড়া চক্র ৬ উইকেটে মুজিবনগর উপজেলার দারিয়াপুর পাবলিক ক্লাবকে ও বড়বাজার ক্রিকেট একাডেমী ১০৫ রানে মেহেরপুর শহীদ রফিক স্মৃতি সংঘ কে পরাজিত করে। মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বড়বাজার ক্রিকেট একাডেমী ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকুব্বর সর্বোচ্চ ৫৫ রান করেন। শহীদ রফিক এর পক্ষে কানন ৩ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে শহীদ রফিক সংঘ ২৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। ক্রিকেট একাডেমীর পক্ষে আকুব্বর ৩ টি উইকেট লাভ করেন।
এদিকে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে দারিয়াপুর পাবলিক ক্লাব ১৮ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান সংগ্রহ করে। রাজু দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করে। বন্দরের পক্ষে আলিফ ৫ টি, রনি ৪ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বন্দর আগমনী ক্লাব ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে রনি সর্বোচ্চ ৪৯ রান করে।