মেহেরপুর নিউজ, ০৭ জানুয়ারী:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লীগে আকতার স্মৃতি সংঘ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় আকতার স্মৃতি সংঘ ২-০ সেটে রক্তিম সূর্য ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন এ কে আজাদ টিটু। তাকে সহযোগিতা করে লিটন ও মিন্টু।