মেহেরপুর নিউজ:
কোভিড-১৯ দূর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থও ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের কর্মহীন,চা বিক্রেতা, ফুচকা বিক্রেতা,সেলুন কর্মী,ফেরিওয়ালা,তালিকাভূক্ত ভিক্ষুকদের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবন, ১কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম সেমাই, ২ কেজি আলুসহ সাবান,মাস্ক ও নগদ ৫শ টাকা করে বিতরন করা হয়।
বুধবার সকালের দিকে আমদহ ইউনিয়নের ৩শ জনের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম উপস্থিত থেকে আমদহ ইউনিয়নের ৩শ জন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। এসময় ইউপি সদস্য দরুদ আলী, মেহেদী হাসান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।