মেহেরপুর নিউজ:
কোভিড-১৯ দূর্যোগ মোকাবিলায় চলমান লকডাউনে বিভিন্ন পেশায় কাজ হারানো পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থও ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কর্মহীন,চা বিক্রেতা, ফুচকা বিক্রেতা,সেলুন কর্মী,ফেরিওয়ালা,তালিকাভূক্ত ভিক্ষুকদের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবন, ১কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম সেমাই, ২ কেজি আলুসহ সাবান,মাস্ক ও নগদ ৫শ টাকা করে বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকালের দিকে কুতুবপুর ইউনিয়নের ৩শ জনের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল আলম উপস্থিত থেকে কুতুবপুর ইউনিয়নের ৩শ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার,কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব আজিম উদ্দিন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।