মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ চেক বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান হিসেবে ৫০ জন হতদরিদ্র রোগীর মাঝে ২৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন।
এই সময় সেখানে অন্যদের মধ্যে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমূখ উপস্থিত ছিলেন।