মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার কৌশলে মহড়ার আয়োজন করা হয়েছে।
মেহেরপুর দমকল বাহিনীর সদস্য রবিবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া এবং উদ্ধারের উপায় এ মহড়ায় দেখানো হয়।
এর আগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুল বারী মহড়ার উদ্বোধন করেন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিএডি শরিফুল ইসলাম, স্টেশন অফিসার শেখ জাহিদুল ইসলাম ,ইন্সট্রাক্টর প্রকৌশলী সামিউল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।