মেহেরপুর নিউজ:
বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার অনেক সাফল্য দৃশ্যমান। প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা হলো প্রাথমিক শিক্ষা আরম্ভের আগে ছয় বছরের কম বয়সের শিশুদের জন্য আনুষ্ঠানিক ব্যবস্থা। ৩ থেকে ৫-৬ বছর বয়সী শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থান অনুযায়ী তাদের যত্নে বেড়ে ওঠা এবং শিশুর অধিকার নিশ্চিত করার জন্য প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। খেলাধুলা, আনন্দের, মধ্য দিয়ে অক্ষরজ্ঞান এবং গণনার হাতেখড়ি দেয়াই এ ব্যবস্থার লক্ষ্য। শিশুর শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কৌশল এই ধাপ। শিক্ষার্থীর বয়স চার বছর পূর্ণ হলে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হবে। এ শ্রেণিতে দুই বছর অধ্যয়ন শেষে শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হলে তারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হবে। এই দুই বছর প্রাক-প্রাথমিক ১ এবং দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক ২ নামে পরিচিত হবে।
মেহেরপুর পিটিআই’র উদ্যোগ বিশেষায়িত প্রাক প্রাথমিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর পিটিআই মিলনায়তনে ৪+ বিশেষায়িত প্রাক প্রাথমিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রশিক্ষণের উদ্বোধন করেন।
মেহেরপুর পিটিআই সুপার মুন্সি শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন, ‘ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ, শেফালী বিশ্বাস প্রমুখ।