মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৭ আগষ্ট :
মেহেরপুর সেভ দি চিলড্রেনের উদ্যোগে প্রাক প্রি-প্রাথমিক শ্রেণী শিক্ষকদের সতেজীকরণ বিষয়ক দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষনের আয়োজন করা হয়। সোমবার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে এসময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, শাহাদত হোসেন, শরিফুল ইসলাম, বেলি খাতুন, সেভ দি চিলড্রেনের প্রতিনিধি ফিরোজা খাতুন, হোসনে আরা খাতুন, শাহেদউদ্দিন ঠাকুর প্রমুখ।