মেহেরপুর নিউজঃ
সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণ শুনানী অনুষ্ঠিত হয়।
শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে গণ শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা লিগাল এইড অফিসার( সিনিয়র সহকারী জজ) বেগম লাবনী সুলতানা পলি। গণ শুনানিতে সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।