মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান।এতে বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম জয়নুল ইসলাম, আসাফুদ্দৌলা, শফিকুর রহমান, জহুরুল হক প্রমূখ। সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সহ করোণা প্রতিরোধের টিকা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।