মেহেরপুর নিউজ,২৭ এপ্রিল:
মেহেরপুর ম্যাক্সকো ক্রিকেট একাডেমীর উদ্যোগে সোমবার বিকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্লে ও নার্সারি গ্রুপের শিশুদের দীর্ঘমেয়াদী ক্রিকেট প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। ক্রিকেটার শাহিনুর রহমান রিটন প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্লে ও নার্সারী গ্রুপের ১১ জন শিশু প্রশিক্ষনে অংশগ্রহন করছে।