মেহেরপুর নিউজ,০১ ডিসেম্বর:
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সভাপতি সহ ১১টি পদের সবগুলোতেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা পড়েছে।
মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনারের প্রধান আবদুল্লাহ আল আমিনের কাছে সভাপতি পদপ্রাথী কে এম আতাউল হাকিম সকলের হয়ে মনোনয়ন পত্র জমা দেন।
অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, আনোয়ারুল হক শাহী, কোষাধাক্ষ সৈয়দ এহসানুল কবির আরিফ, সদস্য আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. কাজী শহিদুল হক, আতর আলী, মোস্তাফিজুর রহমান বাবু, ওমর ফারুক, আনারুল ইসলাম এবং দৌলত হোসেন।