মেহেরপুর নিউজ, ২০ অক্টোবর:
মেহেরপুর শহরের বাসস্টান্ড এলাকা থেকে মোহাম্মদ আলী ওরুফে আলমগীর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবারে গোয়েন্দা পুলিশের এসআই মেসবাইর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মোহাম্মদ আলী ওরুফে আলমগীর শহরের বাসস্টান্ড আব্দুল মান্নানের ছেলে।
গোয়েন্দা পুলিশের এসআই মেসবাইর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।