মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযানে ৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (৩০) আটক করেছে ডিবি পুলিশ। মোঃ রাজিব শেখ মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার মোঃ সোহরাব হোসেনের ছেলে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রাজিবকে আটক করে। জানাযায় আসামী মোঃ রাজিব শেখ বিরুদ্ধে মেহেরপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
শেরপুরের ধুনট মোড়ে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক থেকে ৩৫২ পিস ফেনসিডিল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) এই ঘটনা ঘটে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো- টাঙ্গাইলের মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের মৃত ওসমান গণির ছেলে ট্রাকচালক সাকের আহম্মেদ হিতু (৪০) ও একই উপজেলার বিশনাইপাল গ্রামের মাজম আলীর ছেলে হেলপার আবু হাশেম (২৯)।
অদ্য ইং ২৫/০৪/২০২০ তাং মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি স্যারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড থেকে ১২.৩৫ ঘটিকার সময় ০৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ(৩৫) পিতা- মোঃ সোহরাব হোসেন সাং- পুরাতন বাসস্ট্যান্ড, মেহেরপুর পৌরসভা থানা ও জেলাঃ মেহেরপুর আটক। আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।