মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ বোতল ফেন্সসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম (২৯) নামের যুবক আটক।
রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের পিছন থেকে নতুন শেখপাড়ার মোঃ বাবু শেখের ছেলে মোঃ সেলিমকে ৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে মেহেরপুর ডিবি পুলিশ। এবিষয়ে মেহেরপুর সদর থানায় সেলিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।