মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ রুপা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহদারা খানের নির্দেশনায়, এসআই সন্দীপ এর নেতৃত্বে এএসআই কোহিতুর ও শাকিল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া এলাকায় রুপা আক্তার এর নিজ বাড়িত অভিযান চালিয়ে তাকে আটক করেন তারা।
এইসময় তল্লাশি চালিয়ে তার বাসা থেকে ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত রুপা আক্তার মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে এবং রিপন খানের স্ত্রী।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহদারা খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
উল্লেখ্য এর আগে গত ৩১ আগস্ট
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্যসহ রুপা আক্তার তার পিতা ইউসুফ আলী ও তার মাতা আসমা বেগম কে আটক করেছিল। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা মেহেরপুর দায়রা ও জজ আদালতে বিচারাধীন রয়েছে।