মেহেরপুর নিউজ,১৩ মে:
মেহেরপুর সদর থানা পুলিশ শহরের বড়বাজার এলাকায় একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলের একটি চোরাই ইঞ্জিন উদ্ধার করেছে।
শুক্রবার সন্ধার দিকে মেহেরপুর সদর থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। জানাগেছে, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ বড় বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে নান্নুর বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলের একটি চোরাই ইঞ্জিন উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যায়।