মেহেরপুর নিউজ,০৩ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার সীমন্তবর্তী বাজিতপুর পাঠানপাড়ায় অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিলসহ মাসুরা খাতুন নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে বুড়িপোতা গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এটিএসআই আনছার আলী বাজিতপুরে অভিযান চালিয়ে তাকে আটককরে।