মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে:
মেহেরপুর জেলা শহরের ষ্টেডিয়াম পাড়া থেকে ৩ বোতল ফেন্সিডিল সহ রবিউল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বর্তমানে তাকে মেহেরপুর থানা হাজতে রাখা হয়েছে ।
মেহেরপুর থানার ওসি জাহাঙ্গির আলম জানান, আটক রবিউল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার সন্দ্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল মেহেরপুর ষ্টেডিয়াম পাড়ার মৃত নকিবুদ্দিনের ছেলে রবিউল ইসলাম কে বাড়ি থেকে ৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
ডিবির এস আই মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ষ্টেডিয়াম পাড়ায় রবিউলের বাড়িতে ফেন্সিডিল বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে রবিউল কে আটক করে।