মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বোন ফোরদৌস আরা চুনীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে চুনীর স্মরণে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩ জন গরীব ছাত্রীকে অর্থ সাহায্য দেওয়া হয়। পরে মেহেরপুর সরকারী শিশু পরিবারে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেহেরপুর আশারায়ে মুবাশশারা বহুমুখী ক্যাডেট স্কিম মাদ্রাসার শিশুদের মাঝে দুপুরের উন্নত মানের খাবার দেওয়া হয়।
বিকালে চুনীর পিতা মরহুম ছহিউদ্দিনের বাসভবনে পারিবারিক আয়োজনে তার আত্মার মাগফেরাত কামনা করে বাড়িতে মহিলাদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত চুনীর স্বামী মাহফুজ কবির আহমেদ রিংকু জানান, চুনীর স্মৃতি রক্ষায় চুনী ফাউন্ডেশন করা হয়েছে। এই ফাউন্ডেশনের কাজ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, প্রতি মাসে বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের মাঝে সাবান বিতরণ করা সহ সামাজিক কল্যানমূলক কাজ করা। তার অবর্তমানেও তার সন্তানেরা এই কাজ চালিয়ে যাবে বলে পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয়েছে।
ফোরদৌস আরা চুনী মেহেরপুরের আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি মেহেরপুরের বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম ছহিউদ্দিনের ৭ম সন্তান।চুনীর বর্ণিল রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ অলংকিত করে ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ সন্তানের জননী ছিলেন। তার ছোট ছেলে রোহান ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে অধ্যায়নরত। এবং বড় ছেলে রিফাত অস্ট্রেলিয়ায় একটি সেভেন স্টার হোটেলে কর্মরত।
ফোরদৌস আরা চুনী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বড় বোন ছিলো। ঢাকায় বসবাসরত অবস্থায় আকস্মিক হৃদযন্ত্রে আক্রান্ত হলে তার মৃত্যু হয়।