মেহেরপুর নিউজ:
বেকার যুবকদের সক্ষমতা বৃদ্ধির এবং আত্মনির্ভরশীল হবার জন্য মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে ফ্রি ল্যান্সিং কর্মশালা অনুষ্ঠিত।
রবিবার সকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তন ফ্রি ল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসেম লতিফুল নেছা লতা।