মেহেরপুর নিউজ, ১৭ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিন ব্যাপীর অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে শহীদ সামছুজোহা নগর উদ্যোনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার মোহাম্মদ নুর এ আলম, মোহাম্মদ আরিফ হোসেন, মেহেরপুর জেলা পুস্তক ব্যাবসায়ী সমিতির সভাপতি এএসএম ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হাসান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, অব শিক্ষক নুরুল আহামেদ প্রমুখ। শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় মোট ১৫টি স্টল রয়েছে।