মেহেরপুর নিউজ:
মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা শীর্ষক কর্মসূচীর অংশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক সাংস্কৃতিক পক্ষের ২য় দিনে মঞ্চ নাটক “বাঘ” মঞ্চস্থ হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্যকার মোস্তফা লিপি’র লেখা মঞ্চ নাটক “বাঘ” মঞ্চস্থ হয়। এর আগে মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান সেখানে সূচনা বক্তব্য রাখেন।অনুষ্ঠানের জুমের এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,পিপি পল্লব ভট্টাচার্য।অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।