মেহেরপুর নিউজ:
বিচার বিভাগের অভিভাবক বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন সহ সারাদেশে বিএনপি জামায়াতের হামলা,অগ্নিসংযোগ নৈরাজ্য, সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখা। রবিবার দুপুরের দিকে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি খন্দকার একরামুল হক হীরার সভাপতিত্বে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল আলমের সঞ্চালনায় জেলা আইনজীবী ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, এ পি পি এডভোকেট কাজী শহিদুল প্রমুখ।