মেহেরপুর নিউজ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনসহ মেহেরপুর জেলার বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, (রাজস্ব) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সম্পাদক মাহবুব চাঁদু সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।