মেহেরপুর নিউজ :
মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা শীর্ষক কর্মসূচীর অংশ হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুমের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী কোহিনুর বেগম, পুলিশ সুপারের পত্নী তাহেরা রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন,পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।