মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুযারি:
মেহেরপুর সদর উপজেলার বন্দর ইয়াং ষ্টার ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ভলিলীগের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বন্দর মাঠে ছাত্রলীগ নেতা তুর্য বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিলীগের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শহর ছাত্রলীগের সম্পাদক ফেরদৌস আহমেদ শোভন, আসাদুজ্জামান অনু, আল মামুন, ইউনুস আলী, শ্যামল , মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ইয়াং ষ্টার জয়লাভ করেছে। খেলায় ইয়াং ষ্টার ২-১ সেটে সেভেন ষ্টারকে পরাজিত করে।