মেহেরপুর নিউজ,০৭ মে:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে বজ্রপাতে আলতাফন নেছা নামের এক গৃহবধু মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলতাফন নেছা ওই গ্রামের ইয়ার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে আলতাফন নেছা বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যান। এ সময় আকষ্মিক এবটি বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।