মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বন্দর গালার মাঠে অনুষ্ঠিত মিডিয়াকাপ টুর্ণামেন্টে গাড়াডোব বন্ধুচুলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাড়াডোব বন্ধুচুলা একাদশ ১-০ গোলে স্বাগতিক বন্দর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের সেলিম জয়সূচক গোলটি করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যানেল আই’র মেহেরপুর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার সাংবাদিক মিজানুর রহমান। বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আতিয়ার রহমান,মোহনা টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার প্রমুখ।