মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর:
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগীতায় “বন্ধ হয়ে যাবে কি? জয়িতাদের পথচলা ” শীর্ষক এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেনের সাথে কথা বলেন।
এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম,গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা সুলতানা,এনডিসি হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।