মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দকৃত বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, এবং বিধবা ও স্বামী নিগৃহীত দুস্থ মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা বহি বিতরণ করা হয়।মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড,ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বহি বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম,লতিফোন নেছা লতা,মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন।পরে অতিরিক্ত বরাদ্দকৃত ৫০ জন বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, এবং বিধবা ও স্বামী নিগৃহীত দুস্থ মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।