মেহেরপুর নিউজ, ০২ সেপ্টেম্বর:
মেহেরপুরে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বর শাফিক উদ্দিন, কনের পিতা ও ইউপি সদস্য তারা মিয়া এবং কাজী হাসানুজ্জামানের ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, শুক্রবার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ওয়াবদুল হকের ছেলের সাথে একই উপজেলার দারিয়াপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য তারা মিয়ার মেয়ে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী তানিয়া খাতুনের বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের সহকারী কমিশনার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিয়ের আসর থেকে বর, কনের পিতা ও কাজীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক আরিফ হোসেন জানান, বাল্য বিবাহ রিরোধ আইন ১৯২৯ সালের ৪ ধারা তাদের এ রায় দেওয়া হয়।