আবু আক্তার ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী:
মেহেরপুরে ছাত্রলীগের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় শহরের হোটেল বাজার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী।
র্যালীতে জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ছাত্র নেতা কর্মিরা অংশগ্রহণ করে। বিকাল ৪টার সময় শহীদ সামসুজ্জোহা পার্কে আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা
আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয় সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, সাবেক জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল, সাবেক ছাত্র নেতা মফিজুর রহমান মফিজ প্রমুখ।
অনুষ্ঠান টি পরিচালনা করছেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন। সন্ধায় সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।