মেহেরপুর নিউজ:
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়।আলামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যান ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আফতাব আলী খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামন তুষার, সহ-সভাপতি শাহীন ইকবাল, আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাবুজ্জামান মিন্টু প্রমুখ।
পরে কুদরত ই- এলাহি রানাকে সভাপতি ও নুরুল ইসলাম শিপলুকে সাধারণ সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়।