মেহেরপুর নিউজ:
সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য ভোক্তাদের কাছে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে মেহেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার বামন্দি বাজারে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট চলাকালে দুইটি মামলায় দুই ব্যক্তিকে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঙ) ধারা অনুযায়ী পাঁচটি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।