মেহেরপুর নিউজ, ২৪ আগষ্ট:
“ভিক্ষা দাও গো, ওগো পুরোবাসী ভিক্ষার দুয়ারে দাঁড়িয়ে আজ, ভিক্ষা দেওয়া আজ উচিৎ কাজ” এই প্রতিপাদ্যে বানভাসি সহায়তায় মেহেরপুরের সম্মিলিত উদ্যোগে’র সাথে একাত্বতা ঘোষনা করলেন জেলা ইটভাটা মালিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম রসুল সম্মিলিত উদ্যোগে’র সাথে একাত্বতা ঘোষনা করেন।
মেহেরপুরের সম্মিলিত উদ্যোগে’র আহবায়ক সিরাজুল ইসলাম, উপদেষ্টা অভিজিৎ বোস মানু, সদস্য শোয়েব রহমান, মুজাহিদ মুন্না, আব্দুল আলিম, আব্দুল মান্নফসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে জাগো মেহেরপুর, মানবকন্ঠ সেতুবন্ধন, কালেরকন্ঠ শুভ সংঘ, ফেন্ডস ফাউন্ডেশন , প্রথম আলো বন্ধুসভা, স্বপ্ন, জেলা পূর্জা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে বানভাসি সহায়তায় মেহেরপুরের সম্মিলিত উদ্যোগে’র গ্রহন করা হয়।