মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ সেপ্টেম্বর:
বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার, মাদক মুক্ত সমাজ গড়া ও কমলমতি শিশুকে স্কুলে পাঠান এই তিনটি বিষয়ে সাধারন মানুষ কে সচেতন করার লক্ষে মেহেরপুর শহরের বড়বাজারস্থ এশিয়া নেটের সামনে মানববন্ধন করেছে মেহেরপুর কমিউনিটি কোর গ্রুপ (সিসিজি) মন্ডল পাড়া শাখা।
আজ বুধবার সকালে এশিয়া নেটের সামনের সড়কে সিসিজির সাধারন সম্পাদক ফেরদৌস শোভনের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সিসিজির সদস্য শিউল,কানন,নাজমা,বরকত আলী,লাভলী অংশগ্রহন করে।