মেহেরপুর নিউজ, ০৩ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বাল্য বিবাহ প্রতিরোধে ছাত্রীদের মাঝে লাল কার্ড প্রদানের লক্ষে রক্তের গ্রুপ পরীক্ষার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তের গ্রুপ পরীক্ষার উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।