মেহেরপুর নিউজ, ০৪ মে:
মেহেরপুরে বাস-ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর জেলার বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যলয়ে মেহেরপুর জেলার বাস ও মিনিবাস মালিক সমিতি, জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যৌথসভা অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি আশাবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি এসকেন আলী, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম মিন্টু, বাস মালিক আক্কাস আলী, সাফুয়ান আহামেদ রুপক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।